জুটি বেঁধেছে ‘ডেডি ও’ নাটকে সজল ও তিশা


জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল ও অভিনেত্রী তাসনুভা তিশা জুটি বেঁধে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘ডেডি ও’। সুজন ই-বিন ওয়াদুদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ ।  নাটকের গল্পে দেখা যাবে,সজল একজন চাকুরীজীবী। সব-সময় চাকুরী আর অফিসের পিছনে সময় ব্যয় করে। অফিসে সময় দেয়। কিন্তু পরিবার এর প্রতি তার দায়িত্ববোধ থাকে না। সজলের সহধর্মিনী বা পরিবারকে সময় দেওয়ার মত কোন মন-মানসিকতাই থাকে না। উগ্র মানসিকতা সম্পন্ন একজন মানুষ থাকে।  সজলের পরিবার এসব মেনে নিতে পারে না। অপরদিকে সজলের সহধর্মিনী একটি প্রাইভেট কোম্পানীতে চাকুরী করে। হঠাৎ করে ছেলেকে রেখেই স্কলারশিপ নিতে চলে যায় সিঙ্গাপুর এ। ঠিক তখনই বাবা-ছেলের মাঝে এক গভীর ভালোবাসার সৃষ্টি হয়। এভাবেই নাটকটিতে গল্পের ধারা এগিয়ে চলে।  সজল বলেন, বাবা ছেলের সর্ম্পকের সুন্দর একটা গল্প নিয়ে নাটকটি নির্মাণ হয়েছে।নানামূখী চরিত্রের দিক থেকে নাটকটি  ফুটিয়ে তুলা হয়েছে। গল্পের কারণেই এই নাটকটিতে অভিনয় করেছি। আশা করি নাটকটি দর্শকদের ভালো লাগবে।  তাসনুভা তিশা বলেন, নাটকটি মূলত বাবা ছেলে কেন্দ্রী গল্প নিয়ে নির্মাণ করেছেন। সজল ভাই যেহেতু উগ্র ধরনের থাকে। আর পরিবারকে সময় দেয় না। তাই তাকে শিক্ষা দেওয়ার জন্যই বাসা ছেড়ে স্কলারশিপ নিতে চলে যাই।সজল ভাইয়ের সঙ্গে বরাবরি আমার ক্যামেস্ট্রি সবসময় জমজমাট। শুধু পর্দায় নয়, পর্দার বাইরেও আমরা দুই জন দুই জনার খুব ভালো বন্ধু। আমাদের এবারের কাজটি অন্যান্য কাজগুলোর চেয়ে একটু আলাদা। নাটকটি দর্শকদের দেখার আমন্ত্রণ জানাচ্ছি।  সম্প্রতি নগরীর উত্তরায় নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। ঈদুল ফিতরে একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে বলেও জানান নির্মাতা।এই নাটকে দর্শকদের দেখার জন্য সজল-তিশা দুজনেই দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন।

No comments

Powered by Blogger.