ছোটপর্দার ‘সুপারস্টার’ সজলের শিডিউল নিতে নির্মাতাদের ভিড়
ছোটপর্দার ‘সুপারস্টার’ বলা হয় অভিনেতা আবদুন নূর সজলকে ! দর্শকদের কাছে তার কাজের কদর যেমন, নির্মাতাদের কাছেও তেমন! সেজন্য সজলকে নিয়ে সারাবছর কাজে আগ্রহী নাট্য-নির্মাতারা। বিশেষ করে বিভিন্ন দিবস ও দুই ঈদ হলে তো কথাই নেই! সজলের নাটক চাই-ই-চাই! জনপ্রিয় এই অভিনেতাকেও হিমসিম খেতে হয় নির্মাতাদের শিডিউল দিতে। এবার তেমনটাই ঘটেছে। ঈদ সমাগত। এরই মধ্যে নির্মাতারা ব্যস্ত হয়ে পড়েছেন নাটক, টেলিছবি নির্মাণে। অনেক নির্মাতা চাইছেন সজলকে। কিন্তু হায়, সজলের ফাঁকা শিডিউল তো মিলছেনা! এ জন্য শিডিউল পেতে গেল ২ মে সজলের কাছে ভিড় করছেন কয়েক জন নাট্য নির্মাতা। তাদের ছিলেন শাখাওয়াত মানিক, সরকার রোকন, বি ইউ শুভ, মেহেদি হাসান জনি প্রমুখ। নির্মাতা শাখাওয়াত মানিক চ্যানেল আই অনলাইনকে বলেন, ২ তারিখ সজল শুটিং করছিলেন রাজধানীর ইউটিসি ভবনে। সেখানে আমরা কয়েকজন নির্মাতা গিয়েছিলাম। সজলের সঙ্গে আড্ডা দিলাম, গল্প করলাম। অনেকদিন পর তার সঙ্গে দেখা হয়েছিল। শাখাওয়াত মানিক বলেন, ঈদের নাটকের ব্যাপারে কথা হয়েছে। অন্যান্য বারের তুলনায় এবার সবাই বেশি ব্যস্ত।
যেমন, অপূর্ব ভাই সেনাবাহিনির একটা কাজে ১৫ দিনের মতো সময় দিয়েছেন বলে তার শিডিউল পাইনি। সজল দেশের বাইরে ছিল কিছুদিন। সবমিলিয়ে শিডিউল মেলানো দায় হয়ে গেছে। তারপরেও ম্যানেজ করে কাজ করতে হবে। সজল ডেট দিয়েছেন। কদিন পরেই শুটিং করবো। গেল মাসে নিউ ইয়র্কে গিয়েছিলেন সজল। সেখানে অনুষ্ঠিত ঢালিউড মিউজিক অ্যান্ড ফিল্ম অ্যাওয়ার্ডের ১৭তম আসরে সেরা অভিনেতার খেতাব পেয়েছেন সুদর্শন এই অভিনেতা। এছাড়া একটি বেসকরারি চ্যানেলের জন্য নির্মিত নাটকের শুটিংও করেছেন। এরপর দেশে ফিরেছেন ১ মে। ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন শুটিংয়ে। শুক্রবার দুপুরে সজলের সঙ্গে যখন মুঠোফোনে কথা হচ্ছিল, তখন তিনি নগরীর ধানমন্ডিতে কৌশিক শংকর দাসের নির্দেশনায় ‘ও ড্যাডি’ নামের একটি নাটকের শুটিং করছিল। চ্যানেল আই অনলাইনকে সজল জানান, ঈদের কাজের জন্য ছয় মাস আগে থেকেই ডেট লক হয়ে যায়। সবার আমার কাছের মানুষ। না করতে পারিনা। অভিনয়টাই আমার পেশা। কাজ তো করে যেতে হবে! সজল বলেন, যারা এসেছিলেন তার মধ্যে তিন-চারজন শিডিউল ম্যানেজ করে দিয়েছি। কারণ তারা খুব ভালো প্রডাকশন নির্মাণ করেন। আমার কাছের মানুষ।

No comments