থ্রিজির খবর নেই আবার ফোরজি


ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে দেশে ক্রমশ ইন্টারনেট সেবার প্রসার হচ্ছে। গ্রামগঞ্জে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা চালু হয়েছে। তবে মানসম্মত ইন্টারনেট সেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ লক্ষ্য করা যায়। দেশে ইন্টারনেটের গতি বৃদ্ধি করতে ২০১৩ সালের ৮ সেপ্টেম্বর থ্রিজি সেবা চালু করা হলেও এখনও রাজধানীর বাইরে এ সেবা ঠিকমতো পাওয়া যায় না। 


সেখানে গত ১৯ ফেব্রুয়ারি দেশে ফোরজি সেবা চালু হল। ফোরজি সেবা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা কতটুকু পূরণ করতে পারবে? সেটি হয়তো সময়ই বলে দেবে।  ফোরজি এলটিই কী? ফোরজি হল ফোর্থ জেনারেশন বা চতুর্থ প্রজন্ম শব্দটির সংক্ষিপ্ত রূপ। এটি ব্যবহৃত হয় চতুর্থ প্রজন্মের তারবিহীন টেলিযোগাযোগ প্রযুক্তিকে বোঝাতে। এটি তৃতীয়প্রজন্মের (থ্রিজি) টেলিযোগাযোগ প্রযুক্তির উত্তরসূরি। ফোরজি প্রযুক্তি ল্যাপটপ, স্মার্টফোন বা অন্যান্য মোবাইল যন্ত্রে মোবাইল ব্রডব্যান্ড মোবাইল আল্ট্রা ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদান করে থাকে। ফোরজি নেটওয়ার্কে যেসব সুবিধা পাওয়া যায় সেগুলোর মধ্যে সংশোধিত মোবাইল ওয়েব সেবা, আইপি টেলিফোনি, গেমিং সেবা, এইচডিটিভি, হাই-ডেফিনেশন মোবাইল টিভি, ভিডিও কনফারেন্স, ত্রিমাত্রিক টেলিভিশন এবং ক্লাউড কম্পিউটিং উল্লেখযোগ্য। আর এলটিই (LTE-Long Term Evolution) হল মোবাইল ফোন নেটওয়ার্কের ফোরজি বা চতুর্থ প্রজন্মের একটি প্রযুক্তি। ইংরেজি এলটিই দিয়ে হয়- লং টার্ম ইভালুয়েশন, এর পুরো নাম থ্রিজিপিপি লং টার্ম ইভ্যুলুশন (3GPP Long Term Evolution)  বাংলাদেশে ফোরজি সেবার সীমাবদ্ধতা বিপুলসংখ্যক সিম রিপ্লেসমেন্ট, উপযুক্ত হ্যান্ডসেটের অভাব, এখনই আইফোনে সুবিধা না পাওয়া, আন্তর্জাতিক গতির সঙ্গে অসামঞ্জস্যতা, সেবার মান নিয়ে সংশয়সহ ফোরজি বাস্তবায়নে নানা সংকট তৈরি হয়েছে। এসব জটিলতার মধ্যেই ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ফোরজি সেবা চালু হয়েছে। ওইদিন ঢাকা ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে মোবাইল অপারেটরদের কাছে আনুষ্ঠানিক ফোরজি লাইসেন্স হস্তান্তর করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।  ফোরজির আলোকবর্তিকা ঘিরে অনেক স্বপ্নযাত্রা শুরু হলেও সেখানে অন্ধকার ঘিরে আছে। নানা সীমাবদ্ধতায় ঢেকে আছে গতির ইন্টারনেট। বিটিআরসির সর্বশেষ হিসাবে ডিসেম্বর পর্যন্ত দেশে মোট মোবাইল সিম ব্যবহারকারী ১৪ কোটি ৫১ লাখ ১৪ হাজার। এর মধ্যে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে ৭ কোটি ৫০ লাখ ৫০ হাজার। প্রায় ১৫ কোটি সিম ব্যবহারকারী সবাই বায়োমেট্রিক সিম

No comments

Powered by Blogger.